News Editor
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘ

রাজশাহী প্রতিনিধি: বিশ্ব ভালোবাসা দিবসে সারা বিশ্ব যখন ভালোবাসায় মগ্ন, তখন ‘প্রেমের সুষম বণ্টনের দাবিতে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘ।বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বেগম খালেদা জিয়া হলের মাঝামাঝি দাঁড়িয়ে ১৪ সেকেন্ড নীরবতা পালন করে আমতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন বন্ধ করো’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে’—এমন স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন।সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ‘প্রেম থেকে বঞ্চিত শুধু তরুণ-তরুণী না, পিতা-মাতা হতে পারে, সন্তান হতে পারে, এ ছাড়াও বিশ্বের অনেক মানুষ প্রেম থেকে বঞ্চিত। বিশ্বের সব জায়গায় প্রেম ছড়িয়ে পড়ুক। বর্তমানে সারা বিশ্বে যুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, সীমান্তে দাঙ্গা চলছে। আমরা চাই এসব বন্ধ হোক আর সর্বত্র প্রেম ছড়িয়ে পড়ুক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST