ঠাকুরগাঁওয়ে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে মামলা : গ্রেফতার-৬ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১ ফেব্রুয়ারী ২০২৩, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে মামলা : গ্রেফতার-৬

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো:রুস্তম আলী,

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার কুমারপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবীর অভিযোগে মামলা দায়ের করা হয়। গত রোববার সদর উপজেলার কুমারপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুল্লি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে। সোমবার উল্লেখিত ৬ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর কলেজপাড়া গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে জয়নাল আবেদীনের জমিতে আসামীগণ অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম করে নারী সদস্যদের শ্লিলতাহানী ঘটিয়ে মারপিট করে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আশপাশের লোকজন গিয়ে ওই ৬ জনকে আটক করে ৯৯৯ এ পুলিশকে বিষয়টি জানান। পরে ভুল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে গ্রেফতার করে। এ মামলায় জয়নাল আবেদীন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ জনকে অজ্ঞাত করে ভুল্লী থানায় এ মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন:- পৌর শহরের শান্তিনগর মহল্লার মো: দুলাল মিয়ার ছেলে তানভিন আক্তার তুহিন (২৫), হাজীপাড়া মহল্লার মো: মোতালেব হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান শিমুল (৩৫), গোবিন্দনগর মুন্সিরহাট মহল্লার আ: লতিফের ছেলে মো: ফারলিন (২৬), হাজীপাড়া মহল্লার রফিক উদ্দিনের ছেলে মো: সোহাগ (৩৮), সালন্দর মাদ্রাসাপাড়া গ্রামের মৃত উমর আলীর ছেলে মো: আজিজ (৩৯) ও পৌর শহরের আশ্রমপাড়া এলাকার শ্রীদেব কুমারের ছেলে সৃজন গুহ ঠাকুরতা (২৬)।

এ মামলায় অন্যান্য আসামীরা হলেন, সুধির চন্দ্র বর্মন (৫২), পলাশ চন্দ্র রায় (২৭), ভবেশ চন্দ্র বর্মন (৩০), ধরনী বর্মন (৩৫), রবি (৪৫), বিল্টু (৪৫), মো: মনোয়ার (২৫), মুন (২৭), পলাশ (৩২), সুজন (৩২), রফিক (৩০), জাহাঙ্গীর (৩০), মাহাবুব (২৫), কামরুল (২৫), বাপ্পী (৩৩) সহ অজ্ঞাত ৫০/৬০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়রের

নোংরা পরিবেশে কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে ধলেশ্বরী ও সারী নদীতে অবৈধ ড্রেজারের তাণ্ডব: বিপন্ন ফসলি জমি

মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা,বাড়বে সুবিধা

নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার

সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

১০

দুর্গাপুরে রাতে অবৈধ পুকুর খনন বিরোধী অভিযান: আটক-১, লাখ টাকা জরিমানা

১১

নাহিদা বৃষ্টি’র মরদেহের রোমহষর্ক উদ্ধারকাহিনী

১২

গাজীপুরে টঙ্গীতে বস্তিতে বিলাসবহুল রুমে মাদক সেবন করেন নামিদামিরা

১৩

সিলেটে ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে জিম্মি ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ

১৪

নড়াইলে খাটের নিচে বস্তায় মিলল ৩৮ কেজি গাঁজা, নারী আটক

১৫

জামালপুরে দিগপাইত ইউনিয়ন মৎস্যজীবী দল নেতা রিপন মিয়া গ্রেফতার

১৬

ঢামেক হাসপাতালে যৌথ বাহিনীর অভিযান: ৪৮ দালাল ও ১২ ওষুধ প্রতিনিধি আটক

১৭

গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহীতে ক্যাপ সিরিমনি-২০২৬ অনুষ্ঠিত

১৮

পশ্চিমবঙ্গ নির্বাচন প্রাথমিক গণনায় লড়াই ১৭০ আসনে এগিয়ে বিজেপি

১৯

ভূমি অফিসে গেলেই সম্মানি লাগে? কতটুকু সত্য

২০

Design & Developed by BD IT HOST