নিউজ এডিটর
১৬ এপ্রিল ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

অনলাইন ডেস্কঃঅস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের গিলংয়ের নিকটবর্তী কোরিও এলাকায় অবস্থিত একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,যা দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ভিভা এনার্জি পরিচালিত এই শোধনাগারটি অস্ট্রেলিয়ার অবশিষ্ট দুইটি তেল শোধনাগারের একটি এবং এটি দেশের মোট জ্বালানির প্রায় ১০ শতাংশ সরবরাহ করে। বুধবার সকালে আগুনটি ভয়াবহ রূপ নেয়। এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়া।প্রাথমিকভাবে আগুনের শিখা প্রায় ৬০ মিটার উচ্চতায় পৌঁছে যায় এবং দ্রুত স্থাপনার একটি বড় অংশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে প্রায় ৫০ জন কর্মী উপস্থিত থাকলেও কেউ হতাহত হননি।অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস ব্রাউন জানিয়েছেন,এই অগ্নিকাণ্ডের ফলে জ্বালানি উৎপাদনে প্রভাব পড়বে, যা চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়েছে।ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার সহকারী প্রধান অগ্নি কর্মকর্তা মিক ম্যাকগিউনেস বলেন, তরল হাইড্রোকার্বন ও গ্যাসের উল্লেখযোগ্য লিকেজের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। তিনি এটিকে “অত্যন্ত বিপজ্জনক” অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করে জানান, দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও এটি শোধনাগারের ‘মোটর জ্বালানি’ ইউনিটে সীমাবদ্ধ রাখা হয়েছে, যেখানে তরল জ্বালানি ও গ্যাস প্রক্রিয়াজাত করা হয়।অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।সূত্র:সেভেন নিউজের সৌজন্যে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST