আ.লীগ সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে লুটপাট কায়েম করেছিল - শ্যামল - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৩ অক্টোবর ২০২৪, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে লুটপাট কায়েম করেছিল – শ্যামল

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:  বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেছেন, বিগত ১৬ বছর যাবত আওয়ামী লীগ সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে লুটপাট কায়েম করেছিল। যার খেসারত তাদেরকে দিতে হয়েছে।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজেদের পকেট ভারি করতে ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে ছিল। একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিল। তাই পতনের সময় তাদের পাশে কেউ ছিল না। শহরের কাচারি পাড় মুক্ত মঞ্চে জেলা শ্রমিকদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিএনপি কখনও চায় না আগামীতেও এ ধরণের কোনো পরিবেশ সৃষ্টি হোক। বরং বিএনপি চায় জনগণের স্বার্থে কাজ করতে। তাই আওয়ামী লীগের পথ অনুসরণ না করে জনগণের স্বার্থে দলীয় নেতাকর্মীদের কাজ করার উদাত্ত আহবান জানান তিনি। এসময় রিকশা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, বিগত সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের দালালদের মাধ্যমে প্রকৃত রিকশা শ্রমিকদের বঞ্চিত করে মোটা অংকের টাকার বিনিময়ে সিন্ডিকেট করে লাইসেন্স বিক্রি হয়েছে। যার খেসারত দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিকরা। এই অন্যায় অত্যাচার থেকে বিএনপি তাদেরকে মুক্ত করবে।

উক্ত সভায় জেলা রিকশা-ভ্যান শ্রমিকদলের সভাপতি মো. ঝাড়ু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহসভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, অ্যাড. তরিকুল ইসলাম রোমা সহ আরও অনেকেই।

এতে স্বাগত বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা। এর আগে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST