নিউজ এডিটর
১০ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনের পেট্রোল অন্যত্র পাওয়ায়,ম্যানেজারসহ আটক – ২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি ও শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খানের মালিকানাধীন রুমী ফিলিং স্টেশনের নামে ফতুল্লার মেঘনা ডিপো থেকে আনা সাড়ে চার হাজার লিটার পেট্রোল এবং নয় হাজার লিটার ডিজেল এর মধ্যে চার হাজার লিটার পেট্রোল চোরাই পথে অন্যত্র বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজার সহ কে আটক করেছে প্রশাসন। আজ দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেন। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মানিকগঞ্জ জেলা কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে অভিযান চালান। এ সময় পেট্রোল পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। জানা গেছে, রুমী ফিলিং স্টেশনের নামে বুধবার রাতে ফতুল্লার মেঘনা ডিপো থেকে সাড়ে চার হাজার লিটার পেট্রোল এবং নয় হাজার লিটার ডিজেল আনা হয়। তবে পেট্রোল স্টেশনে না নামিয়ে তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়।অভিযোগ রয়েছে, পেট্রোলবাহী লরি (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে জ্বালানি টেপড়াস্থ উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণ পাশে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার মামুন এন্টারপ্রাইজের দোকানে খালাস করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পান ইউএনও মনিষা রানী কর্মকার এবং সংশ্লিষ্টদের আটক করেন। ইউএনও জানান, জব্দকৃত পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি পেট্রোলবাহী লরিটি জব্দের প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিবালয়ে মহাদেবপুর রুমি ফিলিং এন্ড স্টেশন পাম্প হতে সাড়ে চার হাজার লিটার পেট্রোল তেল টেপরা মেসার্স মামুন এন্টারপ্রাইজ এ চোরাচালানের অভিযোগ, লরি জব্দ, বাইক চালক ও পরিবহন চালকরা সিন্ডিকেটের নেপথ্যে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচারের দাবি করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST