
আজ বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন। তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া যে ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।
দিনটি উদযাপন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম ।
প্রথমে জেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধু ভাষ্কর্যে এবং পরবর্তী পুলিশ লাইন্স জামালপুরে নির্মিত বঙ্গবন্ধু ম্যাুরাল ‘অবিনশ্বর পিতা’ ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সেচ্ছাসেবী সংগঠন উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST