কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে "আরসার" অর্থ শাখার প্রধান ও জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ’সহ চারজন আটক - দৈনিক অভিযোগ বার্তা    
মোহাম্মদ শাহ এমরান
১৪ মার্চ ২০২৪, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে “আরসার” অর্থ শাখার প্রধান ও জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজ’সহ চারজন আটক

বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা’র সন্ত্রাসী গোষ্ঠি। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অধিকাংশ হত্যা,অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে আরসা’র সন্ত্রাসী গোষ্ঠি।রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে সার্বক্ষনিক মনিটরিং’সহ র‌্যাব-১৫ শুরু থেকে আরসা’র সন্ত্রাসীদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে।

এখন পর্যন্ত র‌্যাব-১৫, কক্সবাজার সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেল এর প্রধান, স্লীপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার এবং লজিস্টিক শাখার প্রধানসহ সর্বমোট ১০৩ জন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত আরসা সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ১০টি বিদেশী অস্ত্র, ৫২টি দেশীয় অস্ত্র, ১৪৪ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ০৪ পিস আইইডি, ১.৫ কেজি মার্কারী (পারদ) এবং ০৪টি হাত বোমা উদ্ধার করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল রাষ্ট্রীয় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠী আরসা’র সদস্যরা কক্সবাজারের উখিয়া থানাধীন ঘোনারপাড়াস্থ ক্যাম্প-২০ এক্সটেনশনের ব্লক-৫,হাউজ নং-৩ এ পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত১৩ মার্চ ২০২৪ তারিখ মধ্যরাতে র‌্যাব-১৫,কক্সবাজারে একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দিক-বিদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল চারিদিক থেকে ঘেরাও করে সেখান থেকে বর্তমানে বাংলাদেশে আরসার অন্যতম প্রধান কমান্ডার এবং অর্থ শাখার প্রধান (ক্যাশিয়ার) মোঃ করিম উল্লাহ প্রকাশ মাষ্টার কলিম উল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির এক সময়কার অন্যতম দেহরক্ষী আকিজ’সহ চারজন আরসা সন্ত্রাসী গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ০১টি বিদেশী পিস্তল, ০১টি এলজি, ০৭টি ককটেল, ০৫ রাউন্ড এ্যামুনিশন এবং ১২বোর ০১ রাউন্ড গুলি।
গ্রেফতারকৃত আরসা সদস্যদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১০

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১১

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৩

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৮

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

১৯

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

২০

Design & Developed by BD IT HOST