নিউজ এডিটর
৩১ ডিসেম্বর ২০২৫, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কন্ঠশিল্পী সালমা’কে ডিভোর্স দিয়েছেন তার স্বামী

বিনোদন ডেস্কঃ কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানান তিনি। তবে কবে তাদের বিচ্ছেদ হয়েছে তা জানাননি সানাউল্লাহ। পোস্টে সানাউল্লাহ নূরে সাগর লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুন্ন রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম। আশা করছি এই বিষয়টা নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।” সালমা ও সানাউল্লাহ নূরে সাগরের ঘরে রয়েছে একটি কন্যা সন্তান। সন্তানের মা হিসাবে সালমা চিরজীবন তার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবে বলেও জানান সানাউল্লাহ। তিনি লিখেছেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও, আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং আমার সন্তানের মা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চির কৃতজ্ঞ! ধন্যবাদ সবাইকে!’ এ বিষয়ে জানতে সালমার সাথে  যোগাযোগের করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে সালমার প্রথম বিয়ে হয় ২০১১ সালে। পরের বছর তাদের সংসারে কন্যা আসে। তবে দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর ২০১৮ সালে ৩১ ডিসেম্বর ময়মনসিংহের ছেলে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী সালমা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১০

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১২

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৩

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৪

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৫

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৬

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৭

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৮

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৯

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

২০

Design & Developed by BD IT HOST