রাজশাহী ব্যুরো
১৪ মার্চ ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মচারীর স্ত্রীকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ মালিকের বিরুদ্ধে

রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার ঝলমলিয়া তন্ময় ট্রাভেলসের মালিক শাহ আমল কালুর বিরুদ্ধে হাত-পা বেঁধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার কর্মচারীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে পুঠিয়া পৌর এলাকার (পূর্ব-কানাইপাড়া) গ্রামের কালুর নিজ বাড়িতে। আজ (১৪ মার্চ) দুপুরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসে ভুক্তভোগী সেই নারী। অভিযুক্ত শাহ আলম কালু (৬০) পুঠিয়া পৌর এলাকার পূর্ব কানাইপাড়া গ্রামের মৃত ভেগা কবিরাজের ছেলে। ঘটনাটির পর থেকেই ভুক্তভোগী ও তার পরিবার লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবি করেছে তার স্বামী বাস-সুপারভাইজার রানা আলী। আরো জানিয়েছেন আজ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসা জন্য এসেছিলাম কিন্তু বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দল-বল নিয়ে অভিযুক্ত কালুর ছেলে শাকিলের নেতৃত্বে তাদের ওপরে আক্রমণের চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিলে  অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং উক্ত বিষয়ে থানায় যদি অভিযোগ করি তবে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় শাকিল ও তার সহযোগীরা। ভুক্তভোগীর সাথে কথা হলে তিনি বলেন, গত বিশ দিন আগে রাতে তার স্বামী বাসায় না থাকায় ফাঁকা বাসায় একা ছিল। পরে কৌশলে সেখানে হাজির হয়ে জোরপূর্ব ঘরে প্রবেশ করে কালু। ভুক্তভোগী বাধা দিলে হাত-পা বেঁধে দীর্ঘ সময় ধরে তাকে যৌন নির্যাতন করে। উক্ত ঘটনাটি লোকমুখে জানাজানি হলে কালুর সহযোগীরা রানাকে ডেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয় বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনাটির কিছুদিন পরেই ফাঁকা বাসায় একা পেয়ে জোরপূর্বক দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে কৌশলে দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতন করে বলে জানিয়েছেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে অভিযুক্ত শাহ্ আলম কালুর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনাটির পর থেকে স্থানীয়দের মধ্য ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে যৌন নির্যাতনের ঘটনায় এখনও কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন,পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান। তিনি বলেন, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৩

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৪

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৫

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৬

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৭

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৮

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৯

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১০

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১১

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১২

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৩

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৪

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৫

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৬

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৭

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৯

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

২০

Design & Developed by BD IT HOST