নিউজ এডিটর
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাচ্চি ডাইন রেস্টুরেন্টের খাবার খেয়ে নারীসহ তিন জন অসুস্থ

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জে ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই নারীসহ তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন— নাজমা বেগম (৫৬), পপি আক্তার (২৮) ও আশরাফুল আলম (৩৮)।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী দুই নারীর পরিবারের সদস্য মো. কবির হোসেন মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে আশরাফুল আলম, কবির হোসেনের বাসায় বেড়াতে যাওয়ার সময় মানিকগঞ্জ শহরের ‘কাচ্চি ডাইন’ থেকে ২৫০ মিলিলিটার করে বোতলজাত পাঁচ বোতল বোরহানি কিনে নিয়ে যান। পরে নাজমা বেগম, পপি আক্তার ও আশরাফুল আলম একসঙ্গে দুপুরের খাবার খান এবং ওই বোরহানি পান করেন। বোরহানি পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।মো. কবির হোসেন বলেন, ‘কাচ্চি ডাইনের বোরহানি পান করার পরই আমার মা, স্ত্রী ও মেহমান আশরাফুল আলম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।’‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. আকাশ মৃধা বলেন, কাচ্চি ডাইনের খাবার শতভাগ হাইজেনিক। এই খাবার খেয়ে অসুস্থ হওয়ার কোন কারণ নেই। এটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। কাচ্চি ডাইনের খাবারের মান পরীক্ষা করা হবে এবং কোনো ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST