admin
১৫ মার্চ ২০২৩, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাল কুষ্টিয়ার দৌলতপুরে আসছে মন্ত্রী দিপু মনি

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া: তরুণদের বিজ্ঞানের প্রতি আগ্রহ ও নতুন আবিষ্কারে উৎসাহিত করতে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান মেলা-২০২৩ এর আয়োজন করা হচ্ছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দৌলতপুর কলেজ মাঠে আগামী কাল ১৫ মার্চ বুধবার এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্য ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. সাদিকুজ্জামন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও বাংলাদেশে বিজ্ঞান একাডেমী, ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হাসিনা খান। অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।শিক্ষা মন্ত্রীকে বরণ ও মেলার আয়োজন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য মো. সাদিকুজ্জামন। কাল মেলায় প্রস্তাবিত প্রদর্শনী হিসেবে বিজ্ঞান প্রকল্প হিসেবে খাদ্যদ্রব্যে অল্প খরচে ফরমালিন শনাক্তকরণ, ভাসমান ঘর তৈরিকরণ, ম্যানুয়ালি মাটির আর্দ্রতা পরীক্ষা করে কৃষি জমিতে পানি সেচ দেওয়া, পলিথিন থেকে পেট্রোলিয়াম ও গ্যাস উৎপাদন, গ্যাস লিকেজ দুর্ঘটনা এড়াতে স্মার্ট প্রযুক্তি, ভূমিকম্প এলার্মসহ থাকছে বিভিন্ন ধরনের যুগোপযোগী বিজ্ঞান প্রকল্প। এদিকে আয়োজকেরা বলছেন তরুণদের বিজ্ঞানের প্রতি আগ্রহ ও নতুন আবিষ্কারে উৎসাহিত করার পাশাপাশি বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলো জনসাধারণ ও শিক্ষার্থীদের দেখিয়ে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তির বিকাশ এবং বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতেই তাঁদের এই আয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST