কুষ্টিয়ায় পুলিশের সামনেই দরপত্র ছিনিয়ে নিল ক্ষমতাসীনরা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৫ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পুলিশের সামনেই দরপত্র ছিনিয়ে নিল ক্ষমতাসীনরা

 মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনেই টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। এ সময় সন্ত্রাসীরা ঠিকাদারসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া পৌরভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার টেন্ডার গ্রহণ প্রক্রিয়া বাতিলসহ পুনরায় টেন্ডার আহবানের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানিয়েছেন। ভুক্তভোগী কয়েকজন ঠিকাদার জানান, ২৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখে কুষ্টিয়া শহর এবং শহরতলীর ১০ টি হাট-বাজার পহেলা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত এক বছর মেয়াদী টোল আদায়ের লক্ষ্যে ইজারার দরপত্র আহবান করে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ। উক্ত তারিখ হতে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত দরপত্র বিক্রি করা হয় এবং বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর একটা পর্যন্ত সিডিউল জমা প্রদানের সময় নির্ধারণ করা হয়। কিন্তু সকাল থেকেই পৌর ভবনস্থ মেয়রের কার্যালয়ের নিচ তলা এবং দোতলাসহ টেন্ডার বক্সের আশেপাশে পাহারা বসায় ক্ষমতাসীন দলের ক্যাডাররা। এ সময় সিডিউল দাখিল করতে গেলে প্রথমে বাধা দেওয়া হয় এবং জোর পূর্বক সিডিউল হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। No description available.ভুক্তভোগীদের একজন ঠিকাদার ইব্রাহিম হোসেন জানান, বেলা সাড়ে ১২ টার দিকে তিনিসহ কয়েকজন মিলে কুষ্টিয়া পৌর ভবনের দোতলায় মেয়রের কার্যালয়ের সামনে রক্ষিত টেন্ডার বক্সে সিডিউল ফেলতে গেলে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর নেতৃত্বে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার, জুয়েলসহ ২০-২৫ জন ক্যাডার পুলিশের সামনেই তার হাত থেকে জোর পূর্বক সব কয়টি সিডিউল ছিনিয়ে নেয় এবং পে অর্ডারসহ সমস্ত সিডিউল ছিঁড়ে ফেলে। তিনি আরও জানান, এ সময় তাকে ও তার সাথে থাকা লোকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। শুধু ইব্রাহিম হোসেনই নন ক্যাডাররা সিডিউল ফেলতে যাওয়া আরো কয়েকজনকেও মারপিট করে তাদের সিডিউল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। তাদের বাধার কারণে অনেকই সেখানে সিডিউল ফেলতে পারেনি। এ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহিম হোসেন দরপত্র প্রক্রিয়া বাতিলসহ পুনরায় দরপত্র আহবানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র বরাবর লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান। অভিযোগ প্রসঙ্গে শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী দাবি করেন, তিনি দরপত্র জমা প্রদানের সময় কাউকে বাধা প্রদান করেননি। আমি আমার একটি দরপত্র জমা প্রদানের জন্য সেখানে গিয়েছিলাম। কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পুলিশের সামনে সন্ত্রাসী কায়দায় টেন্ডার ছিনতাইয়ের ঘটনা সত্যিই দু:খজনক। এ ব্যাপারে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া পৌরসভার ইতিহাসে প্রকাশ্যে দরপত্র জমা প্রদানে বাধা প্রদান এবং ছিনিয়ে নেয়ার ঘটনা নজিরবিহীন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পৌর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ বা ভুক্তভোগী কেউ এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১০

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১১

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১২

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৩

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৪

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৫

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৬

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৭

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৮

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০

Design & Developed by BD IT HOST