admin
১৫ ডিসেম্বর ২০২২, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাক ও পাখি ভ্যান কেড়ে নিলো দুটি প্রাণ

কুষ্টিয়ার সদর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় ইকবাল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাখি ভ্যানের ধাক্কায় হোসাইন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার বটতৈল বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় বাইপাস সড়ক ও দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ইকবাল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কন্দর পোদ্দিয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটা মালিক ছিলেন। এবং নিহত হোসাইন দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পাইকগাছি এলাকার শফিক আলীর ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ইকবাল হোসেন বটতৈল বাইপাস সড়ক দিয়ে শহরতলীর ত্রিমোহনী এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীতে কুষ্টিয়া রানাখড়িয়া কবরস্থান এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩৪২৬) যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় বাইপাস সড়কে ট্রাকটি সামনাসামনি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালক যশোরের ঝিকরগাছার রাফিউল ইসলামের ছেলে রিপন হোসেনকে (২৬) ট্রাকসহ আটক করা হয়েছে। অপরদিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামে রাস্তার পাশে তিন বছরের শিশু হোসাইন রাস্তার পাশে খেলা করছিলো। এ সময় পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় হোসাইন। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হোসাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১০

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১১

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১২

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৩

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৪

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৫

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৬

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৭

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৮

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৯

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST