কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৯ মার্চ ২০২৩, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় টাকা-পয়সা নিয়ে পারিবারিক কলহের জেরে হাফিজা খাতুন নামের এক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আল্লেক আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

একই সাথে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আল্লেক আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সোনাউল্লাহর ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আল্লেক আদালতে উপস্থিত ছিলেন না। এ মামলার অপর আসামি ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আল্লেকের ভাই মনাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামিদের খালাস দেয়া হয়েছে। মনা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, টাকা-পয়সা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী হাফিজা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে স্বামী আল্লেক আলী। ২০০৬ সালের ৩০ জুন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার আগে রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে দেয় স্বামী আল্লেক ও তার ভাই মনা।

এঘটনায় নিহতের মামা আসমত আলী ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যা মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আবু জাফর আসামির বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, টাকা-পয়সা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং হত্যায় সহযোগিতা করায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির ভাইকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর আসামিদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১০

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১১

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১২

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৩

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৪

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৭

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৮

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৯

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST