নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত চাষী

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহআমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা ঝিনাইদহের কোটচাঁদপুর মাঠে মাঠে। নতুন ফসল ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছে। কোটচাঁদপুরের বিস্তৃত ফসলের মাঠে সোনালি ধানের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। চারিদিকে নতুন আমন ধানের ঘ্রাণ। শীতের সকালে কুয়াশা ঘেরা শিশির ভেজা রোদে চিক চিক করছে ধানের গাছগুলি। বলুহর প্রজেক্ট মাঠ, এ মাঠে গিয়ে দেখা গেল একদল কৃষক ধান কাটার কাজে ব্যস্ত (ছবদুল সরদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ নাজের আলী, মোঃ কবির হোসেন, মোঃ মহিদুল ইসলাম ও ঝন্টু) এরা সবাই ধান কাটার কাজে মগ্ন, কে কার আগে যায় এ নিয়ে চলছে পাল্লা। কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলে এরা এ প্রতিবেদককে বলেন, এবার ধান রোপণে প্রথম দিকে পানির সংকট থাকলেও শেষের দিকে বৃষ্টির পানি বেশি হওয়ায় ধান ভালো হয়েছে কিন্তু ফলন বেশি ভালো হচ্ছে না। তবে নিচু অঞ্চলের ধানের জমিগুলোতে এখনো পানি শুকায়নি ফলে সেসব জমিতে ধান কাটতে অসুবিধায় পড়তে হচ্ছে। কৃষকরা আরো বলেন, নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়া এ যেন এক অন্যরকম উৎসব। এক সময় নতুন চালের তৈরি পায়েশ-পোলাও, পিঠা-পুলিসহরকমারি খাদ্য পাড়া-প্রতিবেশী, আত্মীয়- স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়াতেন তারা। এখন সেইসব স্বজন প্রীতি আর দেখা যায় না। উপজেলার তালসার গ্রামের ধান চাষী মোতালেব হোসেন, জাইদুল ইসলাম ও উপজেলার বলুহর গ্রামের চাষি গোলাম মোস্তফা বলেন, গত বছরের তুলনায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘাতে ধান উৎপাদন করতে খরচ পড়েছে ১০-১২ হাজার টাকা। এ ফসল কাটার পর অন্য ফসল উৎপাদনে বাড়তি তেমন খরচ হয় না। আবহাওয়া ভালো থাকায় এখন ভালোভাবে ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান বলেন, উপজেলার পৌরসভা সহ পাঁচটি ইউনিয়নে আমন মৌসুমে ৬ হাজার ১৮৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কৃষকরা ইতিমধ্যে এ ধান কাটতে শুরু করেছে। প্রায় ২২ ভাগ ধান গুছানো সম্পন্ন হয়েছে বাকি খান কিছু দিনের মধ্যেই কাটা এবং গোছানো শেষ হবে। আবহাওয়া আনুকূলে থাকলেও উপজেলায় আমন ধানের ফলন আশানুরূপ ফলছে না। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বেশি জমিতে আমনের আবাদ হয়েছে কিন্তু ফলনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানিয়েছেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নাজমুস সাকিব শাহীন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST