নিউজ এডিটর
৯ জুলাই ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ ​সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে নারী পাচারকালে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্রের এক সদস্যসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নলজুরি খাসিয়া হাওর সংলগ্ন সাইদুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার নলজুরি এলাকায় সাইদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের প্রস্তুতিকালে দুই নারীকে উদ্ধার এবং পাচারকারী চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। ​স্থানীয়রা জানান, ভোরের দিকে সাইদুল ইসলামের বাড়িতে অপরিচিত লোকজনের অস্বাভাবিক আনাগোনা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পাচারকারী চক্রের সদস্যসহ ওই নারীদের আটক করে থানায় নিয়ে আসে। ​এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে এটি একটি আন্তঃদেশীয় মানবপাচারকারী চক্রের অংশ বলে নিশ্চিত হওয়া গেছে। আটক পাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ভুক্তভোগী নারীদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। ​সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অপরাধ কর্মকাণ্ড রোধে গোয়াইনঘাটের বিভিন্ন পয়েন্টে পুলিশের নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST