নিউজ এডিটর
২৮ অগাস্ট ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবির অভিযানে দৌলতপুরে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

দৌলতপুর প্রতিনিধিঃমানিকগঞ্জের দৌলতপুরে ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে দুই মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।আটককৃতরা হলো–মো. সজিব হোসেন (২০), দৌলতপুর হাজীপাড়া এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে। মো. ওবায়দুল কাদের (৩০), টাঙ্গাইলের নাগরপুর থানার বাগকাটারী এলাকার ইব্রাহিম প্রামানিকের ছেলে।গতকাল বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের গেট সংলগ্ন শ্রী নারায়ণ চৌধুরীর ফার্নিচারের দোকানের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়ভাবে ইয়াবা বিক্রির মাধ্যমে তরুণ সমাজকে বিপথগামী করার চেষ্টা চালাচ্ছিল তারা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST