ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রী নামানোর পর বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে। তবে, কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীর আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।এ ঘটনায় স্বন্ন পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ‘বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন যাত্রী বাসে উঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করার পর তারা বাসের ৫০-৬০ জন যাত্রীকে নামিয়ে দিয়ে বাসে পেট্রোল ঢেলে আগুল ধরিয়ে দেয়। তিনি আরও বলেন, ‘তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত চলে যান। তবে তাদর কাউকে চিনতে পারিনি।’ পরে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। কারা এ ঘটনা ঘটিয়েছে তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।