নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

মোকসেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার( নওগাঁ) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের  আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকালে নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন (পলি) বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলী। আরো বক্তব্য রাখেন, নজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ রায়হান শাহিন। এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, নজিপুর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান,পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সেফাসহ  উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি দল মানুষের অন্তরে গেঁথে আছে এ দল নিয়ে অবমাননা করলে মানুষ প্রতিহত করবে প্রতিবাদ করবে । স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় বা কেউ যদি কোনো কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে তাহলে বাংলার জনগণ তার উচিত দাঁতভাঙা জবাব দেবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১০

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১১

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১২

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৩

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৪

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৫

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৬

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৭

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৮

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৯

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

২০

Design & Developed by BD IT HOST