প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময় তারা অবিলম্বে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবি জানান।
সোমবার বিকেলে আ’লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলা সদরে আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, বরুণ চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, নুর মিয়া, জুনাব আলী, রফিকুল ইসলাম আর্মি, আব্দুল হাই বিলাত, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আলী আকবর, আফসার উদ্দিন, ইউপি সদস্য দীপক দাস, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান রুবেল, তাজুল ইসলাম, আফতর আলী, মইনুল ইসলাম, নুরুল ইসলাম, ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’
১
এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার
২
কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক
৩
রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার