admin
১৩ ডিসেম্বর ২০২২, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ,দখলমুক্ত করতে এসিল্যান্ডকে বাধা।

 দোয়ারাবাজার উপজেলায় সরকারি জমি দখলমুক্ত করতে গেলে এসিল্যান্ডকে বাদা প্রদানসহ বাকবিতন্ডা করেন অবৈধ দখলকারীরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ উপজেলার নরসিংপুর ইউনিয়নে সরকারি জমি দখলমুক্ত করতে গেলে অবৈধ দখলদাররা তোপের মুখে ফেলে বাধা প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ জানান, নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে সরকারি খাস জমি দখল করে পাকাঘর নির্মাণ করছে চাইরগাঁও গ্রামের জিলুর রহমানের ছেলে আব্দুন নুর। খবর পেয়ে এসিল্যান্ড ফয়সাল আহমদ ও দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানসহ তিন সদস্য বিশিষ্ট থানা পুলিশের একটি টিম নিয়ে তিনি সরকারি জমি দখল মুক্ত করতে যান। পরে নির্মাণাদিন ওই ঘরটির ওপর লাল দাগের বৃত্ত একে চাইরগাঁও গ্রামে আরোও একটি জমি দখলমুক্ত করতে গেলে ওইসময় দখলকারী আব্দুন নুরের মামা আব্দুল জব্বার ও আব্দুর রহিম, আব্দুল মতিন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের ওপর ক্ষিপ্ত হয় ও জমি দখলমুক্ত করতে বাধা প্রদান করেন। একপর্যায়ে এসিল্যান্ডের সাথে থাকা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর রবিন আহমদের ওপর আক্রমন করে মোবাইল ফোন ছিনিয়ে নেই ও অভিযানে থাকা সকল কর্মকর্তাদেরকে নানাভাবে হুমকি দেন অবৈধ জমি দখলকারী ওই চক্র। তিনি আরও জানান, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনাকারীদেরকে আগামী এক সপ্তাহের ভেতরে নির্মানাধীন ঘর উচ্ছেদের জন্য নোটিশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST