নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর পত্নীতলা উপজেলার চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রকাশিত ফলাফলে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস ও পাঠদানের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। শিক্ষকদের উপস্থিতি, পাঠদান এবং শিক্ষার্থীদের তদারকিতে ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, অনেক সময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বাইরে ঘোরাফেরা করে এবং পড়াশোনার পরিবেশ যথাযথভাবে বজায় থাকে না।একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয় কি না, শিক্ষকদের ভূমিকা কতটুকু এবং শিক্ষার্থীদেরও কতটা আগ্রহ রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।”এ বিষয়ে চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. নাসির উদ্দিন বলেন, “এটি প্রথমবার এমন ফলাফল হয়েছে। এর আগে এমন হয়নি। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য খাতা চ্যালেঞ্জ করা হবে।”তিনি আরও বলেন, ফলাফল কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখা হবে।পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। একই সঙ্গে নিয়মিত পাঠদান, শিক্ষকদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST