নড়াইলে পল্লীচিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেফতার - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৬ মে ২০২৩, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে পল্লীচিকিৎসক হত্যা মামলার আসামি গ্রেফতার

মো গোলাম কিবরিয়া নড়াইলঃ

নড়াইলে পল্লীচিকিৎসক আমিনুল ইসলাম খাকি (৩০) হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১ জনকে পুলিশ গ্রেফতার করেছে, অন্যদের ধরতে চেষ্টা চলছে।

সোমবার (১৫ মে) দুপুরে ১৬ জনের বিরুদ্ধে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বড় ভাই মো. বাবলু খাকির লিখিত এজাহার নড়াগাতী থানায় হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এজাহারে ১৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
নড়াগাতী থানাধীন তেলীডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমান খাকির ছেলে আমিনুল গত ১২ মে প্রতিপক্ষের হামলায় খুন হন।
মামলার বাদী বাবলু খাকি জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার (১২ মে) তাদের প্রতিপক্ষ গফফার শেখের নেতৃত্বে আমিনুলকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে নেতৃত্ব ও প্রত্যক্ষভাবে অংশ নেয়া গফফার শেখকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানান, এজাহারনামীয় তেলীডাঙ্গা গ্রামের ওলি ফকিরের ছেলে আমিনুর ফকিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST