নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম,বিএমএসএস'র নিন্দা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ ডিসেম্বর ২০২৪, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম,বিএমএসএস’র নিন্দা

অভিযোগ বার্তা ডেস্কঃ

সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২ টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে। উক্ত হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নিন্দা জানিয়েছেন সেই সাথে দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন দাবী জানিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সজিব গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলা থেকে মোটরসাইকেলে নড়াইলের দিকে আসছিলেন তিনি। পথিমধ্যে রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী যু্বক সিফাত ও বরকত জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে রাসেল সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাদের কাছে জানতে চান, এতো রাতে সেতুর ওপর কী কারণে দাঁড়িয়ে আছেন তারা। একপর্যায়ে তাদের মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়ার কথা বলে চাবি নেয়ার চেষ্টা করেন এনএসআই পরিচয় দেয়া দুই ব্যক্তি। সেতুর ওপর দিয়ে আসার পথে বিষয়টি নজরে আসে সাংবাদিক সজিবের। একপর্যায়ে ওই দুই ব্যক্তিকে তাদের পরিচয়পত্র দেখাতে বললে বাকবিতন্ডতা সৃষ্টি হয়। এ সময় এনএসআই পরিচয়দানকারী ওই দুই ব্যক্তি তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম।

সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, সজিবের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১০

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১১

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১২

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৩

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৫

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৬

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৮

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৯

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

২০

Design & Developed by BD IT HOST