নিউজ এডিটর
৩০ ডিসেম্বর ২০২৪, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ছেলে

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।এখন তেমনভাবে চলচ্চিত্রে দেখা যায় না অঞ্জনাকে। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান তিনি। বর্তমানে এই তারকার অবস্থা এখন ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে। অঞ্জনার অসুস্থতার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি। নিশাত বলেন,আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আম্মু এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন। বিগত ৬ দিন ধরে তিনি এই হাসপাতালেই আছেন। আমি তো ছোট মানুষ, অনেক কিছুই বুঝি না। আমার বড় দুলাভাই উনার চিকিৎসার ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। আমি তাকে সাহায্য করছি। তিনি আরও বলেন, ‘চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে জানিয়েছেন যে, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। আরও অনেক ধরনের পরীক্ষা করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। আমি আবারও বলব সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। তিনি এই দেশ ও দেশের চলচ্চিত্রশিল্পকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আমার বিশ্বাস সবার দোয়ায় তিনি আবারও চলচ্চিত্র অঙ্গনে হাসিমুখে ফিরবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১১

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১২

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৩

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৪

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৬

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৭

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৮

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৯

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

২০

Design & Developed by BD IT HOST