নিউজ এডিটর
৯ এপ্রিল ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন – প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃকৃষকদের জন্য নতুন উদ্যোগ নিয়ে পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম। সোমবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, কৃষি খাতকে আরও সংগঠিত ও আধুনিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সেবা ও সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষি খাতে সরকারি সহায়তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলেও আশা করা হচ্ছে।তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় প্রাথমিকভাবে এই কর্মসূচি চালু হচ্ছে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হতে পারে।সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের একটি কেন্দ্রীয় ডাটাবেইস তৈরির ক্ষেত্রেও এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক কর্মকর্তা বলেন, “এই কার্ডের মাধ্যমে কৃষকদের সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ করা যাবে, ফলে সহায়তা দেওয়া হবে আরও সহজ ও স্বচ্ছভাবে।”বিশ্লেষকদের মতে, ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের অন্তর্ভুক্ত করার এই উদ্যোগ ভবিষ্যতে ভর্তুকি, ঋণ ও অন্যান্য সহায়তা বিতরণে স্বচ্ছতা আনতে সহায়ক হতে পারে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST