পাকিস্তানকে দিতে চাওয়া ৬০ কোটি ডলারের ঋণ বাতিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ ডিসেম্বর ২০২৪, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে দিতে চাওয়া ৬০ কোটি ডলারের ঋণ বাতিল

অভিযোগ বার্তা ডেস্কঃ

পাকিস্তান সরকারকে যে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দিতে চেয়েছিল বিশ্বব্যাংক, তার দ্বিতীয় কিস্তি বাতিল হয়ে গেছে।

নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থাটি বিবৃতি দিয়ে বলেছে, চলতি অর্থবছরে পাকিস্তানকে আর কোনো প্রকার বাজেট বিষয়ক ঋণ দেওয়া হবে না।

শনিবার (১৪ ডিসেম্বর) পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বিশ্বব্যাংক যেসব শর্তের সাপেক্ষে পাকিস্তানকে এই ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল, সেসবের কোনটিই পূরণ করতে পারেনি পাকিস্তান সরকার।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাংকের এই পদক্ষেপ অর্থ সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা হয়ে হাজির হয়েছে। কারণ বাজেট বিষয়ক ঋণপ্রাপ্তির পর নতুন আরও ২০০ কোটি ডলার ঋণের জন্য আবেদন করার পরিকল্পনা ছিল ইসলামাবাদের; কিন্তু বাজেট ঋণ বাতিলের জেরে নতুন ঋণের জন্য আবেদনের পরিকল্পনাও কার্যত ভেস্তে গেল দেশটির।

পাকিস্তানের পরিবেশবান্ধব জ্বালানি খাত উন্নয়নের জন্য প্রস্তাবিত এই ঋণ প্রদানের কথা ছিল বিশ্বব্যাংক। ২০২১ সালে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত পাকিস্তানের সরকারি প্রকল্প অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি প্রোগ্রামের (পেস) অনুমোদন দেয় বিশ্বব্যাংক। পাশাপাশি প্রকল্প গড়ে তুলতে প্রাথমিক ভাবে ১০০ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতিও দেয়। সেই ঋণের প্রথম কিস্তি হিসেবে ইতোমধ্যে ৪০ কোটি ডলার পেয়েছেও পাকিস্তান। চলতি ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে ৬০ কোটি ডলার আসার কথা ছিল।

তবে দ্বিতীয় কিস্তি প্রদানের আগে ইসলামাবাদকে বেশ কয়েকটি শর্ত দেয় বিশ্বব্যাংক। সেসবের কোনটিই পূরণ করতে পারেনি পাকিস্তান সরকার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

১০

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

১১

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

১২

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

১৩

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

১৪

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৬

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

১৭

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১৮

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১৯

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

২০

Design & Developed by BD IT HOST