প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ মে ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

লাকী আক্তার,ব্যুরো প্রধানঃ

সিলেট স্বেচ্ছাসেবক দলের শীর্ষ চার নেতাকে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় আমন্ত্রণ,আসন্ন ৯ মে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সিলেটের স্বেচ্ছাসেবক দলের শীর্ষ চার শীর্ষ নেতা। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের শক্তি সুসংহত করতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

​আগামী শনিবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সকাল ৯টা থেকে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

​সিলেট থেকে কেন্দ্রীয়ভাবে যে চারজন প্রভাবশালী নেতাকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন:
​আব্দুল আহাদ খান জামাল: আহ্বায়ক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।​ভিপি মাহবুবুল হক চৌধুরী: আহ্বায়ক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।​শাকিল মোর্শেদ: সদস্য সচিব, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।​আফছর খান: সদস্য সচিব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

​দলীয় সূত্রমতে, দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিশেষ সভার ডাক দিয়েছেন জনাব তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে সিলেটের এই দায়িত্বশীল নেতৃবৃন্দ মাঠপর্যায়ের সাংগঠনিক অবস্থা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ পাবেন।

​সিলেটের নেতৃবৃন্দ জানিয়েছেন, এই আমন্ত্রণ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। তারা মনে করেন, প্রধানমন্ত্রীর এই সরাসরি দিকনির্দেশনা সিলেটে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করবে এবং সরকার ও দলের লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
​শনিবার সকাল থেকেই কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST