নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিএমএসএস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকি : নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস -এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকির ঘটনায় সারাদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা ও কেটিভি টুয়েন্টিফোর এর বাগেরহাট জেলা প্রতিনিধি বিএমএসএস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে এক ঘন্টার মধ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রেমি ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক কামরুজ্জামান শিমুল।সাংবাদিক কামরুজ্জামান শিমুল জানান, রবিবার বেলা ০৩:১০ মিনিটে আমার ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক ঘন্টার মধ্যে হত্যা করা করা হবে বলে হুমকি দেয়। তিনি আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীর হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমার পত্রিকা অফিস ও সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছি। থানায় অভিযোগের প্রস্তুতি গ্রহণ করেছি। সাংবাদিক কামরুজ্জামান শিমুল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে (শিমুল বাগেরহাট) তাৎক্ষণিক একটি পোস্ট করেন। যেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি লিখেছেন “ছাত্রদলের এই নেত্রী এক ঘণ্টার মধ্যে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। ঘোষণা দিয়ে মানুষ হত্যা দেশটার হয়েছে কি?” সাংবাদিক শিমুলের ঐ পোস্টের পর ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও সুধী মহলকে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়। সাংবাদিকরা এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছাত্রদল নেত্রী “রেমি ইসলাম” এর ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদিক কামরুজ্জামান শিমুলের সাথে আমার কথা হয়েছে। তখনই আমি তাকে সাধারণ ডায়েরি করার কথা বলি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উক্ত হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১০

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

১১

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১২

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১৩

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৫

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৬

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৭

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৮

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৯

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST