বালিয়াডাঙ্গীতে ৫ মন্দিরে প্রতিমা ভাঙচুর - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
admin
৫ ফেব্রুয়ারী ২০২৩, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে ৫ মন্দিরে প্রতিমা ভাঙচুর

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পাঁচটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতের কোনো এক সময় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি। পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কলেজপাড়া গ্রামে একটি, চাড়োল সাবাজপুর পশ্চিমনাথপাড়া মোড়ে একটি ও ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি গ্রামে তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়। ধনতলা ইউনিয়নের পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও সিন্দুরপিন্ডি মন্দির কমিটির সভাপতি জোতিময় সিংহ বলেন প্রায় অর্ধশত বছর ধরে আমরা মন্দিরে পূজা করে আসছি। কোনো দিন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাই। চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু বলেন কে বা কাহারা রাতে রাস্তার ধারে থাকা পাঁচটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। সকালে মন্দির কমিটির লোকজন খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে জানাই। খবর পেয়ে আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সচেতন মূলক পদক্ষেপ নেবে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা উদ্দেশ্যে প্রণোদিতভাবে ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আতঙ্কিত না হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার কথা বলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পাঠানো হলো ৩০ টন ত্রাণ সহায়তা

যমুনা নদীতে বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড়

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ভরাটের দায়ে বালু জব্দ, নিলামে বিক্রি

বি-৫২ বোমারু বিমান মোতায়েন,ইরানে পরমাণু হামলার আশঙ্কা

ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ করা হবে না-পরিকল্পনা প্রতিমন্ত্রী

এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

সিঙ্গাপুরে ডাকাতি ও হামলা: ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ কিশোর

ট্রাম্পকে দুঃসংবাদ দিলো মার্কিন গোয়েন্দারা

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

১০

এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

১১

ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যু সৌদিআরবে

১২

গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু

১৩

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ

১৪

ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক

১৫

ঈদ ট্রেনযাত্রার টিকেট বিক্রির শেষ দিনে সর্বনিন্ম হিট ওয়েবসাইটে

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

১৭

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

১৮

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৯

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

২০

Design & Developed by BD IT HOST