বিএনপির মুখে আন্দোলন হালকা শব্দে পরিণত হয়েছে: ইনু - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২ জুন ২০২৩, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মুখে আন্দোলন হালকা শব্দে পরিণত হয়েছে: ইনু

মোঃ জিয়াউর রহমান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি

১৪ বছর ধরেই শুনছি ঈদের পরে আন্দোলন করবে বিএনপি। তাই বিএনপির মুখে আন্দোলন শব্দটা একটা হালকা শব্দে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
আজ শুক্রবার (২ জুন) দুপুরে কুষ্টিয়ার মিরপুরের নওদা বহলবাড়ীয়ায় পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সব দফা বাদ দিয়ে বিএনপি এখন এক দফা দিয়েছে, সেই এক দফার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই।
বিএনপি মূলত যেকোন পন্থায় অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায়, যার ছায়ায় যুদ্ধাপরাধী ও দূর্ণীতির বিচার বন্ধ করে দণ্ডিত নেতা নেত্রীদের মুক্ত করতে চান তারা। তারা সংবিধানটাকে খেয়ে ফেলতে চাচ্ছে।

তিনি বলেন, আমরা চাই না অর্নিবাচিত একটি অস্বাভাবিক সরকার দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করুক। জামায়াত বিএনপির পার্টনারশীপের সরকার দেশে যে দূর্ভোগ সৃষ্টি করেছিলো তা দেখেছি। তাই দেশের মানুষ আর রাজাকারের সরকার দেখতে চায়না।
এসময় ইনু আরো বলেন, আমেরিকা তাদের স্বার্থে ভিসানীতি করেছে। এর সাথে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। বরং এর মাধ্যমে আমেরিকা বাংলাদেশে যথা সময়ে নির্বাচনের পক্ষেই মত দিলো।
বাজেট নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ১৪ বছরে শেখ হাসিনার সরকার বাজেট দিয়ে এক ফোটাও ঘি খায়নি, বরং বাজেট দিয়ে আমরা পদ্মা সেতু, মেট্টোরেল, পায়রা বন্দর তৈরি করেছি। রেল ব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নতি করেছি। দারিদ্র কমিয়ে এনে বিনামুল্যে বাচ্চাদের কোটি কোটি বই উপহার দিয়েছি। বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ঘি খাওয়ার কোন সুযোগই নেই।
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৮ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মিত হচ্ছে। এসময় জাসদের মিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও জেলা জাসদ নেতা কারশেদ আলমসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST