বিদ্যুৎস্পৃষ্টে ‌মি‌স্ত্রী ও গৃহকর্তা সহ দুই ব্যক্তির মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৩ জুলাই ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্টে ‌মি‌স্ত্রী ও গৃহকর্তা সহ দুই ব্যক্তির মৃত্যু

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে রান্নাঘর সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রী ও গৃহকর্তা সহ একসাথে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামে আজ শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের গৃহকর্তা আসাদ শেখ (৬৫) ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)। স্থানীয়রা জানান, আসাদ শেখের বাড়িতে রান্না ঘরের টিনের চালে উঠে সংস্কার কাজ করছিলেন ওই মিস্ত্রি ও গৃহকর্তা। ওই কাজের প্রয়োজনে চালার উপরে থেকে একই ঘরের একটি লাইট (বাল্ব) খোলার চেষ্টা করে মিস্ত্রী। তখন অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় মিস্ত্রী নাসিম মোল্লা। তখন মিস্ত্রীকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনার পর স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা তাদেরকে মৃত ঘোষণা করে। কর্তব্যরত চিকিৎসক অপূর্ব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত দেহের কাছে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১০

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১১

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৩

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৪

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৫

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৬

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৭

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৮

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৯

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST