নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয় 

নিজস্ব প্রতিনিধিঃ নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। আজ থেকে শুরু হওয়া বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট টাইটান্সকে। শান্তর ব্যাট থেকে আসে ১০১ রানের অনবদ্য ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা সিলেটকে ৪ ওভারে ৩৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। পঞ্চম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন সাইম। ৩ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন পাকিস্তানের সাইম। তিন নম্বরে নেমে ২০ রানে আউট হন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই। দলের রান ১শ পার করে আউট হন রনি। ৪টি চারে ৩৪ বলে ৪১ রান করেন এই ডান-হাতি ব্যাটার।১০৪ রানে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ঝড় তোলেন ইমন ও আফিফ হোসেন। চতুর্থ উইকেটে ৪১ বলে ৮৬ রান যোগ করে সিলেটকে বড় সংগ্রহ এনে দেন তারা। মাত্র ২৮ বলে নবম হাফ-সেঞ্চুরি করা ইমন শেষ পর্যন্ত ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করেন ইমন।১৯ বলে ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩৩ রানে থামেন আফিফ।রাজশাহীর হয়ে নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচানে ২টি, বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন। বিরতির পর রাজশাহী ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে ওপেনার পাকিস্তানের শাহিবজাদা ফারহানকে হারায়। ১৯ বলে ২০ রান করেন তিনি। বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান। ১০ রানে থামেন তানজিদ। ৬২ রানে ২ উইকেট পতনের পর সিলেটর বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই কাপ্তান শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে ৭১ বলে অবিচ্ছিন্ন থেকে ১৩০ রানের জুটি গড়ে ২ বল বাকী থাকতে রাজশাহীর জয় নিশ্চিত করেন তারা। এরমধ্যে ৫৮ বলে ঘরোয়া টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন শান্ত। তিনি ১০টি চার ও ৫টি ছক্কায় ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন আর ৪ টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে অনবদ্য ৫১ রান করেন অভিজ্ঞ মুশফিক। ম্যাচ সেরা হন শান্ত। সিলেটের খালেদ আহমেদ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST