নিউজ এডিটর
৫ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। একই সাথে বিতর্কিত ব্যানারটি জব্দ করা হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। র‍‍্যালি ও সভায় ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম-সংবলিত স্লোগান থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিলে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

​আটক প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মৃত ফুলতান ভূঁইয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, “ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

​এদিকে, কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নাম বা স্লোগান সংবলিত ব্যানার ব্যবহার করা নিয়ে স্থানীয় সচেতন মহলে সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

২

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৩

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৪

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৫

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৬

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৭

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৮

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৯

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১০

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১১

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১২

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৩

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৪

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৫

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৭

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST