বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ জুন ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ

সিরিজে সমতা ফেরাতে শেষ ওভারে ভারতের দরকার ছিল ২০ রান। ক্রিকেটপ্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে জয়ের আশা জাগিয়েছিলেন হার্শিত রানা। দুই বলে যখন জয়ের জন্য দরকার ৮ রান তখন পারলেন না তিনি। রোমাঞ্চকর ম্যাচে ১ রানের জয় পেল আয়ারল্যান্ড, সেই সঙ্গে জিতে নিল সিরিজও।

বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে ভারতের ইনিংস।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়েছিল আয়ারল্যান্ড। যে কোনো ফরম্যাটে ভারতের বিপক্ষে আইরিশদের প্রথম সিরিজ জয় এটি। এই হারে টি-টোয়েন্টিতে ভারতের টানা ১৬ সিরিজ জয়ের রেকর্ড থামল।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ভারত। শূন্য রানে বিদায় নেন দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এরপর দ্রুত ফিরে যান শ্রেয়াস আইয়ার (১০), ইশান কিশান (১২), অক্ষর প্যাটেল (১৪)।

অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি করে লড়াই করেছেন তিলক ভার্মা। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ দিকে ১০ বলে ২১ রান করে আশা জাগিয়েছিলেন হার্শিত রানা, তবে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি। আয়াল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হোলার্ড ও জাই মন্ড্রা।

এর আগে টস জিতে এদিনও আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। হ্যারি টেকটরের ৫৩, বেঞ্জামিন কালিটজের ৩৭ এবং শেষ দিকে জর্জ ডকরলের ১৯ রানের ওপর ভর করে লড়াই করার মত পুঁজি পায় স্বাগতিকরা।

ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন জাই মন্ড্রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১০

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১১

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১২

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৫

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৬

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৭

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৮

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৯

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST