ভারত দুর্গাপূজার আগেই পদ্মার ইলিশ চায় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ অগাস্ট ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত দুর্গাপূজার আগেই পদ্মার ইলিশ চায়

অভিযোগ বার্তা ডেস্কঃ

প্রতি বছরের মতো এবারও ভারতের বাজারে পদ্মার ইলিশের চাহিদা তুঙ্গে। উৎসবের আগে পশ্চিমবঙ্গসহ ভারতের পূর্বাঞ্চলের হাটবাজারে বাঙালির পছন্দের মাছ পৌঁছে দিতে আগেভাগেই উদ্যোগ নিয়েছে দেশটির ফিস আমদানিকারক সংগঠন।

বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে ভারতের ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন। এতে তারা আসন্ন পূজার কথা মাথায় রেখে বাংলাদেশ থেকে দ্রুত ইলিশ আমদানির অনুমতি চেয়েছে। শুধু তাই নয়, আগের বছরের মতো নির্দিষ্ট সময়সীমার সীমাবদ্ধতা যেন এবার না থাকে, সেই আবেদনও জানানো হয়েছে।

ভারতের হাওড়াভিত্তিক ফিস আমদানিকারক সংগঠনের একজন শীর্ষ প্রতিনিধি জানিয়েছেন, গত বছর বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি মিলেছিল প্রায় আড়াই হাজার মেট্রিক টনের মতো। কিন্তু শেষ পর্যন্ত সরবরাহ হয়েছিল মাত্র ৫৭৭ মেট্রিক টন। এ ঘাটতির অন্যতম কারণ ছিল সময়ের সীমাবদ্ধতা।

তার ভাষায়, ‘৩০-৪৫ দিনের মধ্যেই আমদানি প্রক্রিয়া শেষ করতে হয়, যা বাস্তবে খুবই কঠিন। এ বছর যদি সময়সীমা না বেঁধে দেওয়া হয়, তাহলে চাহিদা অনুযায়ী ইলিশ আমদানি সহজ হবে।

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছেন তারা। কারণ চলতি বছর দুর্গাপূজা শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই। ফলে আগে থেকেই সরবরাহ নিশ্চিত না হলে বাজারে সংকট দেখা দিতে পারে।

এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যদি বাংলাদেশ থেকে রফতানি অনুমতি না আসে, তবে বিকল্প উৎস হিসেবে ভারতের পশ্চিম উপকূল, গুজরাট কিংবা মিয়ানমারের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে এসব অঞ্চলের ইলিশ স্বাদ ও গুণমানে পদ্মার ইলিশের ধারেকাছেও নয়, এমনটাই জানান নিয়মিত ক্রেতা ও ব্যবসায়ীরা।

উৎসবের সময়ে ইলিশের গুরুত্ব কতটা, তা বাঙালির খাদ্যসংস্কৃতির সঙ্গে পরিচিত কারও অজানা নয়। আর পদ্মার ইলিশের কদর পশ্চিমবঙ্গ,আসাম ও ত্রিপুরায় বরাবরই প্রবল। ফলে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতির বিষয়ে ওপার বাংলার ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একধরনের প্রতীক্ষা ও উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই এখন তাকিয়ে আছে দুই বাংলার ইলিশপ্রেমীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST