ভোলাগন্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ জুন ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাগন্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

অভিযোগ বার্তা ডেস্কঃ

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সিলেটে কয়েক দিন ধরেই নদ-নদীর পানি হু হু করে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও পানিকেন্দ্রিক ঝুঁকিপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুন্নাহার সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

স্থানীয় প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানিয়েছে, “বর্ষা মৌসুমই মূলত সিলেট বেড়ানোর উপযুক্ত সময়। তবে এবার মৌসুম শুরু হওয়ার আগেই পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর কিছু পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আবার অন্য নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এমন পরিস্থিতিতে পানিকেন্দ্রিক প্রতিটি পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য অনিরাপদ হয়ে ওঠছে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে ঈদ উপলক্ষ্যে শুরু হবে টানা ১০ দিনের সরকারি ছুটি। যেহেতু বর্ষা মৌসুমেই সিলেট ভ্রমণের জন্য উপযুক্ত, আর এ সময় সিলেট সবুজ, স্নিগ্ধ ও মায়াবী হয়ে ওঠে, তাই এ সময়ে অনেক পর্যটক সিলেটে বেড়াতে আসেন। ছুটি শুরু হওয়ার আগে অতিবৃষ্টি ও ঢল কমে গেলে নদ-নদীর পানিও অনেকেটাই কমে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “সাদাপাথর ছাড়া কোনো পর্যটনকেন্দ্রই বন্ধ করা হয়নি। স্রোতের তীব্রতা থাকলে মাঝিরা নিজ উদ্যোগেই পর্যটনকেন্দ্র ঘুরে বেড়ানোর নৌ চলাচল বন্ধ রাখছেন। তবে ঈদের ছুটি শুরু হওয়ার সময় যেহেতু আরও বাকি আছে, তাই এ সময়ে পানি বাড়ার হার দেখে পর্যটনকেন্দ্রগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য বলার সাহসই সাংবাদিকতার শক্তি: বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ

কোটচাঁদপুর পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

১০

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

১১

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১২

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

১৩

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

১৪

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১৫

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১৬

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১৭

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৮

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

২০

Design & Developed by BD IT HOST