admin
১৫ জানুয়ারী ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় কাঁকড়া ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

ভোলা সদর উপজেলায় ইট বোঝাই কাকড়া ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল (২৬) ও মো. শাওন (২০) নামের দুই সহদোর ভাই নিহত হয়েছে।এরা দুই জন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের প্রবাসী আব্দুল করিম মোল্লার ছেলে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার ভোলা-বরিশাল মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সোহেল ও শাওন দুই ভাই মোটরসাইকেল যোগে ভোলা সদর থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ভোলা-বরিশাল মহাসড়কের পাঙ্গাশিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই কাকড়া ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এরা দু’জনই ঘটনাস্থলে নিহত হয়। এবং কাকড়া ট্রলিটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাকড়া ট্রলিটি উদ্ধার ও ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১০

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১১

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১২

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৩

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৪

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৫

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৬

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৭

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৮

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৯

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST