নিউজ এডিটর
৭ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ত্রিশালে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ৭ জুলাই ২০২৬ তারিখ দুপুরে ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে পরিচালিত দুটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের মাধ্যমে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স সংগ্রহ করতে না পারলে প্রতিষ্ঠান দুটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ত্রিশাল এর সামনে অবস্থিত প্রতিষ্ঠান দুটি হচ্ছে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও সামি ডায়াগনস্টিক সেন্টার। এর আগে ত্রিশাল বাজারে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহায়তায় কয়েকটি দোকানে ও গোডাউনে তল্লাশি করা হয়। অভিযানে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ও মানহীন এসব প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ না করার জন্য সম্মানিত নাগরিকবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST