admin
৮ মার্চ ২০২৩, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মসিকের উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ
বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালন করেছে ময়নসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরভবন থেকে শুরু হয়ে টাউনহলে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। টাউন হলে র‌্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এর আলোকে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারী কল্যাণে যে উদ্যোগ নিয়েছেন তাতে দেশে নারী পুরুষের সমতা ও ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। সকল ক্ষেত্রে নারীরা আজ ভালো করছে। নারীকে মর্যাদা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই বিশ্ব আরও সুন্দর হয়ে উঠবে। মেয়র তার বক্তব্যে নারী উন্নয়নে মসিক গৃহীত বিভিন্ন উদ্যেগকে তুলে ধরেন। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের নারীদের বিভিন্ন প্রশিক্ষণ, ব্যবসা সহায়তা, নারী শিক্ষার্থীদের ভাতা, এবং নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান ইত্যাদি নানা কার্যক্রমের মাধ্যমে নারী উন্নয়নে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ সময় মেয়র নারীদের এগিয়ে নেওয়ার পথে সকল প্রতিবন্ধকতা দূরীকরণে সবসময় পাশে প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ ্উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুচি আক্তারি মহল বলেন, রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নারীদের এগিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, তিনি চান আমাদের নারীরা যেন এগিয়ে যায়। অনুষ্ঠানের সভাপতি মসিকের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ ইউসুফ আলী তার বক্তব্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী পুরুষ বৈষম্যকে কমিয়ে আনার বিষয়টি আলোকপাত করেন এবং এ বিষয়ে সরকার গৃহীত নানা উদ্যোগকে তুলে ধরেন। এ সময় মসিকের প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মসিক সিডিসি ফেডারেশনের সভাপতি শামীমা চৌধুরী, ময়মনসিংহ জেলা শাখার যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার, নারী উদ্যোক্তা সেলিমা আজাদ, আইনুন নাহার সহ অন্যান্য নারী উদ্যোক্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১০

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১১

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১২

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৩

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৪

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৫

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৬

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১৭

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৮

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৯

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST