মহান একুশে পদক' ২০২৫ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান একুশে পদক’ ২০২৫ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মু: মুস্তাকিম হুসাইন, ঢাকা : বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক ‘২০২৫ পেয়েছেন দেশের ৯জন বিশিষ্ট নাগরিক এবং একটি জনপ্রিয় ব্যান্ড দল।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারজয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে মহান একুশে পদক তুলে দেন।

এখানে উল্লেখ্য যে, একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লক্ষ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই একুশে পদক দেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত ৫ই ফেব্রুযারি/২৬ ইং এবারের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।

বাংলাদেশের শিল্পকলা ও চলচিত্র বিভাগ থেকে ফরিদা আখতার ববিতা, চারুকলা বিভাগে অধ্যাপক ড. আবদুস সাত্তার, স্থাপত্য বিভাগে মেরিনা তাবাসসুম, নৃ্ত্যে অর্থি আহমেদ, পালা গানে ইসলাম উদ্দিন পালাকার, ভাস্কর্য বিভাগ থেকে তেজস হালদার যশ এবারের একুশে পদক অর্জন করেছেন।
সংগীত বিভাগ থেকে মরণোত্তর একুশে পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। তার পক্ষে পদক গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ এবারের একুশে পদক পেয়েছে। দলটির প্রধান শেখ মনিরুল আলম পদক গ্রহণ করেন।

সাংবাদিকতা বিভাগ থেকে শফিক রেহমান এবং শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার পদক অর্জন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক নেওয়ার আগে শফিক রেহমান প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দেন।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি সচিব মফিদুর রহমান ছাড়াও প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান, মন্ত্রিসভার সদস্যগণ এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ জনাব সচিব নাসিমুল গণি পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST