নিউজ এডিটর
২২ অগাস্ট ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে আবারও ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রামদা ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে বাড়ির মালিকদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দল। বৃহস্পতিবার ভোর তিনটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার শিববাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ ও বাড়ির মালিক জানায়, সংঘবদ্ধ ডাকাত দল রাত তিনটার দিকে বাড়ির পেছনের কলাপসিবল গেটের ভেঙে মালিক মোস্তফা কামাল ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ প্রায় দেড় লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। মোস্তফা কামাল বলেন, “১৮ থেকে ২০ বছর বয়সী ৬ জন লোক তালা ভেঙে অস্ত্র হাতে আমাদের কক্ষে প্রবেশ করে প্রথমেই মোবাইল ফোনগুলো নিয়ে নেয়। এরপর ঘরে থাকা ১ লাখ ৫২ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়। তবে যাওয়ার সময় ডাকাতরা আমাদের মোবাইল ফোনগুলো আবার ফেরত দিয়ে যায়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, “ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে এবং ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।” এর আগে ১৭ আগস্ট সিংগাইরের তালেবপুর এলাকায় একটি গরুর খামারে, ১৩ আগস্ট পৌরসভার নয়াকান্দি এলাকায় সাবেক কাউন্সিলরের খামারে এবং ৬ আগস্ট সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১০

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১১

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১৩

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১৪

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৫

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৬

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৭

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৮

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৯

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST