মানিকগঞ্জে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলা রামদিয়া গ্রামের প্রায় দুই শতাধিক বিএনপি কর্মী নিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এসময় জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইনের কাছে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন। যোগদানকারীদের নেতৃত্ব দেন বেতিলা মিতরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী ও মোঃ চান মিয়া।

ইদ্রিস আলী যোগদানের সময় বলেন, “আমি ছোট থেকেই বিএনপির সঙ্গে ছিলাম। দলকে ব্যক্তিগতভাবে অর্থায়নও করেছি, সুখ-দুঃখে দলের পাশে থেকেছি কিন্তু নেতাদের মধ্যে গ্রুপিং, চাঁদাবাজি, জমি দখল, মারামারি—এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড দেখে আমরা আর এই দলের আদর্শ থেকে কোনো শিক্ষা পাইনা তাই আমারা আজ আনুষ্ঠানিক ভাবে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা মানুষের মতো বাঁচতে এবং মরতে চাই—আল্লাহর পথে। যারা কোরআন-সুন্নাহর নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করতে চান এবং দেশের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি ও হানাহানি থেকে মুক্ত করে শান্তিপূর্ণ রাষ্ট্র গড়তে চান, তাদের আদর্শ জেগে ওঠায় আমরা জামায়াত ইসলামীকে বেছে নিয়েছি।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা ও যোগদানকারীরা সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিক রাজনীতির বিরুদ্ধে দেশকে সচল ও শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১০

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১১

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১২

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৩

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৪

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৫

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৬

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৭

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৯

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST