নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:মাহমুদপুর ইউনিয়নর ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সাথে টাকা-পয়সার লেনদেন নিয়ে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর অসুস্থ হয়ে খাইজর (৪০) নামের এক দর্জির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বিকাল ৫ ঘটিকায় মাহমুদপুর বাজারে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। নিহত খাইজর মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন দর্জি ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মাহমুদপুর বাজারে খাইজর মিয়ার দর্জি দোকানে আসেন ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম। সেখানে পূর্বের টাকা-পয়সা সংক্রান্ত লেনদেনের একটি বিষয় নিয়ে তাদের দুইজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কাধাক্কির চলাকালীন সময়ে ৪০ বছর বয়সী খাইজর মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের নিকট নিয়ে যান। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণায় তীব্র মানসিক চাপ ও ধাক্কাধাক্কির উত্তেজনার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এই ঘটনার পর মাহমুদপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবলীগ নেতা জহুরুল ইসলামকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জসিমউদদীন কে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেন নাই। নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৩

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৪

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৫

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৬

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৭

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৮

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৯

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১০

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১১

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১২

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৩

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৪

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৫

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৬

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৭

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৮

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST