admin
৭ জুন ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে টিসিবির ৫৪০ লিটার মজুতকৃত সয়াবিন তেল উদ্ধার, আটক-১

বাগেরহাটের মোল্লাহাটে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেল গভীর রাতে উদ্ধার সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের মোঃ আশিকুর রহমান শরীফের বাড়ির একটি টিনের ঘর থেকে এসব তেল উদ্ধার করা হয়। একই সাথে কালোবাজারীতে সংশ্লিষ্ট গৃহকর্তা মোঃ আশিকুর রহমান শরীফ (২৭)’কে আটক পূর্বক মামলা রুজু করা হয়। ন্যায্যমূল্যে বিক্রির জন্য সরকারের দেয়া টিসিবির এসব তেল কালোবাজারে বিক্রির মূল হোতা ডিলার মোঃ সাবরাজ শিকদার (২৭)কেও এই মামলায় আসামি করা হয়েছে। আটক আশিকুর রহমান শরীফকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।   স্থানীয় তথ্য সূত্র জানায়, চুনখোলা গ্রামের মোঃ আঃ হানিফ ওরফে কায়দা শিকদারের ছেলে মোঃ সাবরাজ শিকদার তার নিজস্ব পরিচালিত মেসার্স শিকদার ট্রেডার্স নামের লাইসেন্সের মাধ্যমে টিসিবির পণ্য দীর্ঘদিন ধরে কালোবাজারে বিক্রি করছিলেন। যে কারণে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হওয়া সহ ভোক্তাদের অধিকার লঙ্ঘন হচ্ছিলো। প্রভাবশালী হওয়ায় ওই ডিলারের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি সাধারণ মানুষ। এখন যেহেতু হাতে নাতে ধরা হয়েছে সেহেতু এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় অপরাধ প্রবণতা আরো বেশি বেড়ে যাবে বলেও উল্লেখ করেন স্থানীয়রা।   আশিকুর রহমান শরীফ বলেন, টিসিবির এসব পণ্য (তেলের) ডিলার সাবরাজ শিকদার গত রাতে ৮টার পরে তার বাড়িতে নিয়ে রেখে আসে। ওই ডিলারের নিজস্ব দালান ঘর থাকার পরও কেন তার টিনের ঘরে রাতে এসব পণ্য রেখে আসলো এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেন নাই আশিকুর রহমান।   থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, মোবাইল ফোনে সংবাদ পেয়ে সংশ্লিষ্ট চুনখোলা ক্যাম্পের ইনচার্জ ও পুলিশ ফোর্স দিয়ে টিসিবির পণ্য ৫৪০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করি। এরপর উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ম্যানেজার পল্লী সঞ্চয় ব্যাংক ও টিসিবি পন্যের ট্যাগ টিমের আহবায়ক, বিপ্লব শেখের বাদীত্ব বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়। ওই মামলায় ডিলারকেও আসামি করা হয়েছে। পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১০

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

১১

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

১২

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১৩

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১৪

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৫

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৬

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৮

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

২০

Design & Developed by BD IT HOST