যারা সরকার উৎখাত করতে চায়, তারা পাকিস্তানের বদলি খেলোয়াড়: ইনু - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১০ এপ্রিল ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যারা সরকার উৎখাত করতে চায়, তারা পাকিস্তানের বদলি খেলোয়াড়: ইনু

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি এসব নিয়ে বিএনপির কথা বলা সাজে না। বিএনপি অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় কেমন ব্যবহার করেছে সেটা আমরা সবাই জানি।
সোমবার, ১০ এপ্রিল দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এলজিডির তত্বাবধায়নে ব্রিজ ও সড়ক সংস্কার কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন কালে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
হাসানুল হক ইনু বলেন, বিএনপির সব সমালোচনার শেষ কথা হলো নির্বাচন করব না। বিএনপির সব কথার শেষ কথা হচ্ছে শেখ হাসিনার সরকারকে আগে উৎখাত করতে হবে। যারা উৎখাত চায় তারা নির্বাচন বানচাল করতে চায়। যারা উৎখাত চায় তারা পাকিস্তানের বদলি খেলোয়াড়। যারা উৎখাত করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। যারা উৎখাত চায় তারা বাংলাদেশের সাংবিধানিক ধারাকে ধ্বংস করতে চাই। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সাংবিধানিক ধারা রক্ষা করতে হলে নির্বাচনের কোন বিকল্প নাই। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া কোন পথ খোলা নাই। নির্বাচন প্রসঙ্গে ইনু আরো বলেন, বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ নাই যথা সময়ে নির্বাচন হবে।
আইসিটি আইনে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ইনু বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুলসহ শতাধিক বিএনপি নেতারা প্রতিদিন অকথ্য ভাষায় গালাগালি ও অকথ্য ভাষায় মিথ্যাচার করছে সরকারের বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে আইসিটি বা ডিজিটাল নিরপত্তা আইন প্রয়োগ করা হয়নি। বিএনপির এটা ঢালাও অভিযোগ।
ইনু আরো বলেন, যারা চরিত্র হরণ করছে, সাইবার ক্রাইম করছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কিন্তু মামলা হলেই তাকে সাজা দেয়া হচ্ছে না। এটা যাচাই-বাচাই করা হচ্ছে। বিএনপির কয়টা নেতাকর্মী আইসিটি মামলায় কারাগারে আছে তার তালিকা চেয়ে হাসানুল হক ইনু আরো বলেন, বিএনপি নির্বাচন বানচালের কথা বলছে, নির্বাচন না করার কথা বলছেন, নির্বাচন কমিশনকে গালাগালি দিচ্ছেন। মাঠের বাইরে থেকে রেফারিকে গালাগালি না করে এবং রেফারির ভুলত্রুটি না ধরে মাঠে আসেন খেলেন এবং রেফারির ভুল ধরেন এবং প্রতিকার করেন তাতে দেশবাসীর লাভ হবে।
অনুষ্ঠানে এসময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST