রংধনু আবাসিক হোটেলে স্ত্রীকে হত্যার ঘটনায় পাষণ্ড স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ (সিপিসি-৩) - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ নভেম্বর ২০২৪, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংধনু আবাসিক হোটেলে স্ত্রীকে হত্যার ঘটনায় পাষণ্ড স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ (সিপিসি-৩)

নিজস্ব প্রতিনিধিঃ

সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মিরপুর মডেল থানাধীন মাজার রোড এলাকা থেকে ঘাতক স্বামী মো.রুবেল(৩৭)-কে গ্রেফতার করা হয়ছে। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।তিনি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার বাসিন্দা। তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে রাত্রি যাপনের জন্য মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলে রাত্রি যাপন করে। সেখানেই ঘটনাটি ঘটে।

মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকেলে র‌্যাবের লে: কমান্ডার মো.আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যায়, প্রায় ১৮ বছর পূর্বে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা এলাকার মো. সাহেবের সাথে বিয়ে হয় নিহত রুকসানার(৩৭)। এরপর পারিবারিক বিষয় নিয়ে প্রায়শই স্বামীর সঙ্গে মনোমালিন্য হতো রুকসানার। এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর তিনি জীবিকার তাগিদে ঢাকায় এসে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চাকরি নেন। সেখানে সেবা নিতে আসা রুবেলের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। পরবর্তীতে উভয়ের সম্মতিতে ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকে স্বামী রুবেল কোনো কাজকর্ম না করে রুকসানার আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এ নিয়ে প্রায়ই দ্বন্দ্ব হতো তাদের মধ্যে। ঘটনার ৭ দিন পূর্বে স্বামী রুবেলকে আবারও জীবিকা নির্বাহের জন্য তাগিদ দেয় রুকসানা।

এসময় স্বামীকে বলেন কাজ না করলে বিবাহ বিচ্ছেদের হুমকি দেন রুকসানা। এতে ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে গত রবিবার দিবাগত রাতে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রাত দেড়টার দিকে রাত্রি যাপনের উদ্দেশ্যে রংধনু আবাসিক হোটেলের ৫২৬ নং কক্ষে উঠেন তারা। আবাসিক হোটেলে পারিবারিক বিষয় নিয়ে ফের বাকবিতণ্ডা হয় তাদের। এক পর্যায়ে রুকসানা রাত সাড়ে তিনটার দিকে ঘুমিয়ে পড়লে স্বামী রুবেল তার সাথে থাকা ধারালো চাকু দ্বারা রুকসানাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু নিজ হেফাজতে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতঃপর গত সোমবার সকাল নয়টার দিকে হোটেলটির ম্যানেজার সেই কক্ষের সামনে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে চলে যায়। পরবর্তীতে হোটেল ম্যানেজার দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ডাকাডাকি করে শব্দ না পেয়ে কক্ষের দরজা ধাক্কা দিলে দরজা খুলে গেলে রুকসানার গলাকাটা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ও র‌্যাবকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।

র‌্যাবের লে: কমান্ডার মো: আরিফ হোসেন জানান, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত ও তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে এবং অভিযুক্ত মোঃ রুবেলকে রাজধানীর মাজার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটকের পর অভিযুক্ত মো. রুবেল ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে দুইটি বিদ্যালয়ের বিরুদ্ধে তথ্য জানলিয়াতি ও অনিয়মে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

১০

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

১১

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

১২

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১৩

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১৪

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১৫

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৬

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৭

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১৮

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৯

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

২০

Design & Developed by BD IT HOST