News Editor
৫ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী পবায় মহিলা সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার বড়গাছী মহিলা সমবায় সমিতি লি: এর ২০২২-২০২৩ অর্থ বছরের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বড়গাছী মহিলা সমবায় সমিতি লি: এর আয়োজনে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন এর বাস্তবায়নে অত্র সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বড়গাছী মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি মোসা: মনিরা বেগম এর সভাপতিত্বে অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম, বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার হারুন অর রশিদ, বিজিভিসিএস প্রোগ্রাম ওয়েভ ফাউন্ডেশন রাজশাহীর প্রকল্প সমন্বয়কারী ওসমান গনি, পবা উপজেলা সমবায় উপ-পরিদর্শক পলাশ ও নাসরিন পারভীন। বড়গাছী মহিলা সমবায় সমিতির সম্পাদক মুরশিদা রায়হান এর সঞ্চালনায় ২০২২-২০২৩ অর্থ বছরের আয় ও ব্যয় উপস্থাপন করেন একতা মহিলা সমবায় সমিতির ম্যানেজার আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন বিজনেস ডেভেলপমেন্ট- টেকনিক্যাল অফিসার মিজানুর রহমান, অপরাজিতা মহিলা সমবায় সমিতির সভাপতি ও জয়িতা রহিমা বেগম, প্রতিভা মহিলা সমবায় সমিতির সভাপতি সোনাভান বেগম সহ উপস্থিত ছিলেন অত্র সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমিতির সদস্যদের মধ্যে সর্বোচ্চ শেয়ার ও সঞ্চয় জমাকারীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

২

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

৩

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৪

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৫

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৬

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৭

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৮

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৯

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১০

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১১

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১২

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১৩

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৪

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৫

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৬

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৭

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৮

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৯

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

২০

Design & Developed by BD IT HOST