নিউজ এডিটর
৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

আরিফুল ইসলাম, রাজশাহী থেকেঃইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (IHCRF)-এর রাজশাহী বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নাটোরের বড়াইগ্রাম উপজেলার চণ্ডিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব মোঃ রুহুল আমিন রুবেলকে ফুলেল শুভেচছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার সকালে রাজশাহীর বিহাস মোড়ের IHCRF-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন রুবেল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IHCRF-এর কেন্দ্রীয় মহাসচিব মোঃ সাইফুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেক্সাস ওয়্যার লিমিটেডের চেয়ারম্যান লুনা ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), রাজশাহীর সহকারী পরিচালক এবং IHCRF রাজশাহী বিভাগীয় কমিটির উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IHCRF রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নাসিম উদ্দিন।সংবর্ধিত অতিথি মোঃ রুহুল আমিন রুবেল দীর্ঘ ২৪ বছর ধরে অসহায়, দরিদ্র ও এতিম মেয়েদের বিয়ের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতায় এ পর্যন্ত ১১৩ জন অসহায়, হতদরিদ্র ও এতিম মেয়ের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, একাধিক গৃহ নির্মাণ এবং অসচ্ছল অভিভাবকদের দুশ্চিন্তা লাঘবে তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।তিনি ব্যক্তিগত স্বার্থ বা প্রচারের উদ্দেশ্যে নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানো এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ লাভের প্রত্যাশায় এসব মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর এই দীর্ঘদিনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।বিশেষ অতিথির বক্তব্যে নেক্সাস ওয়্যার লিমিটেডের চেয়ারম্যান লুনা ইসলাম তাঁর প্রতিষ্ঠানের মুনাফার ২০ শতাংশ অর্থ মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভূমিকা রাখা প্রত্যেক প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। তাঁর এই মহৎ ও মানবিক উদ্যোগের আশাবাদকে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধীজনরা আন্তরিকভাবে স্বাগত জানান এবং সাধুবাদ জানান। বক্তারা তাঁর এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা সমাজের অন্যান্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে দারিদ্র্য ও অসহায়ত্ব অনেকাংশে লাঘব করা সম্ভব। মোঃ রুহুল আমিন রুবেলের মতো মানবিক মানুষের কাজের স্বীকৃতি প্রদান এবং তাঁদের উৎসাহিত করা সামাজিক দায়বদ্ধতারই অংশ। এ ধরনের উদ্যোগ অন্যদেরও মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।বক্তারা আরও বলেন, IHCRF মানবাধিকার প্রতিষ্ঠা, অপরাধ প্রতিরোধ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালনে কাজ করে যাচ্ছে। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা এ অঞ্চলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মানবিক সমাজ গঠন, অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক দায়িত্ব পালনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

২

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৩

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৪

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৫

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৬

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৮

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৯

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১০

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১১

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৩

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৪

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৬

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৭

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৮

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৯

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

২০

Design & Developed by BD IT HOST