রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর চেকপোস্ট, ব্যাপক তল্লাশি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ নভেম্বর ২০২৪, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর চেকপোস্ট, ব্যাপক তল্লাশি

অভিযোগ বার্তা ডেস্কঃ

মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। এ সময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা গেছে।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ছিল। নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী মোহাম্মদপুর ক্যাম্প কমান্ডার ও ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নিয়ামুল।

অভিযানের বিষয়ে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তায় পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। এছাড়াও মোহাম্মদপুরে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে। অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

মধ্য রাতে রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় ও পথচারীরা। অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষ তত শান্তিতে থাকতে পারবে।

এ সময় অনেক যানবাহনকে জরিমানা করতে দেখা গেছে। হেলমেট না থাকার কারণে জরিমানা খাওয়া মিজানুর রহমান নামে এক মোটরসাইকেলচালক বলেন, এক বন্ধুকে নিয়ে মিরপুরে একটা কাজে গিয়েছিলাম। রাত থাকায় আরেকটা হেলমেট নিয়ে বের হইনি, তাই মামলা খেতে হয়েছে।

এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সচরাচর রাতে সেনাবাহিনী কিংবা পুলিশের অভিযানে পড়তে হয়নি। তবে রাতেই অপরাধ প্রবণতা বেশি হয়। তাই রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ অনেকটা কমে আসবে। সেনাবাহিনীর অভিযান সব সময় থাকা উচিত।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অভিযান সমন্বয় করছেন সেনাবাহিনীর ৪৫ স্বতন্ত্র ফিল্ড কোম্পানি ইঞ্জিনিয়ার্স মেজর রাফি হাসান। তিনি বলেন, ‘রাজধানীর বেশ কয়েকটি পয়েন্ট আমাদের অভিযান চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১১

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১২

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৩

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৪

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৬

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৭

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৮

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST